Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে নদীভিত্তিক পর্যটনে জোর: মন্ত্রী, কলকাতা বন্দরের সঙ্গে মিলে কাজের বার্তা

নদী কেন্দ্রিক পর্যটনে জোর দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই ব্যাপারে তারা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করতে উদ্যোগী।

রাজ্যে নদীভিত্তিক পর্যটনে জোর: মন্ত্রী, কলকাতা বন্দরের সঙ্গে মিলে কাজের বার্তা
  • ২৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: নদী কেন্দ্রিক পর্যটনে জোর দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই ব্যাপারে তারা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করতে উদ্যোগী। বুধবার বণিকসভা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন,  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদী কেন্দ্রিক পর্যটনে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেইমতোই আমরা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছি। যাতে একাধিক প্রকল্প অতিদ্রুত বাস্তবায়িত হয়, তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এমনকিছু প্রকল্প আনব, সেগুলি রাজ্যবাসীর কাছে অত্যন্ত আকর্ষণীয় হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রমণ এই অনুষ্ঠানে বলেন, গঙ্গার ধার ধরে, বিশেষত কলকাতায় সৌন্দর্যায়নের উপরে জোর দেওয়া হচ্ছে। 

Advertisement

উদাহরণ দিয়ে তিনি বলেন, হাওড়ার ব্রিজকে যাতে আরও বেশি আলোকোজ্জ্বল করা যায়, তার জন্য প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। পাশাপাশি মিলেনিয়াম পার্কের তৃতীয় পর্যায়ের কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে মিলেনিয়াম পার্কের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পাশেই নতুন প্রকল্প গড়ে উঠবে। এই অনুষ্ঠানে পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী বলেন, সাধারণ পর্যটনের পাশাপাশি যাতে আরও বেশি করে কর্পোরেট সংস্থাগুলি তাদের বিভিন্ন অনুষ্ঠান কলকাতা ও রাজ্যের অন্যান্য জায়গায় করতে পারেন, তার উপর জোর দেওয়া হচ্ছে। 
চলতি অর্থবর্ষে এরাজ্যে পর্যটনভিত্তিক ৫,৭১০ কোটি টাকা বিনিয়োগ হবে বলেও দাবি করেছেন তিনি। তাঁর কথায়, এই অর্থবর্ষেই ৪২টি লাক্সারি স্টার ক্যাটিগরির হোটেল পশ্চিমবঙ্গের নানান প্রান্তে আসছে। তিবি দাবি করেন, দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, সেখানে ইতিমধ্যেই বহু মানুষ আসতে শুরু করেছেন। পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।

সম্পর্কিত সংবাদ