Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

এপিক কাণ্ডে এবার সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন

এপিক ইস্যুতে এবার সর্বদলীয় বৈঠকের ডাক দিল নির্বাচন কমিশন। আগামী ২৮ মার্চ এই বৈঠক ডাকা হয়েছে। একাধিক রাজ্যে একই নম্বরের এপিক সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য শুনতে চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর।

এপিক কাণ্ডে এবার সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এপিক ইস্যুতে এবার সর্বদলীয় বৈঠকের ডাক দিল নির্বাচন কমিশন। আগামী ২৮ মার্চ এই বৈঠক ডাকা হয়েছে। একাধিক রাজ্যে একই নম্বরের এপিক সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য শুনতে চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর।

Advertisement

এরই মধ্যে হুবহু এক নম্বরের একাধিক এপিক কার্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য এসেছে কমিশনে। এরাজ্যের সঙ্গে হরিয়ানার একাধিক ভোটারের এপিক নম্বর রয়েছে। এই অদ্ভুত কাণ্ড ঘটেছে গুজরাত ও অসমের সঙ্গেও। এরাজ্যের ৬০০ এপিক কার্ড নম্বর হরিয়ানার ভোটারের সঙ্গে মিলে গিয়েছে। সেগুলি বাতিল করেছে সিইও দপ্তর। হরিয়ানাতেও সেই কার্ডগুলি বাতিল করা হয়েছে। সিইও দপ্তর সূত্রের খবর, এই সংশোধনের কাজ হয়েছে এপিক সংশোধনের ক্ষমতা জেলা স্তরে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের হাতে দেওয়ার পরই। আগামী ৩১ মার্চের মধ্যে এই ধরনের সমস্ত এপিক খুঁজে বার করার নির্দেশ দিয়েছে কমিশন। আর ওই বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সেরে রাখতে চাইছে তারা।    
এপিক ইস্যুতে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এদিন বলেন, একটা বিষয় জোরের সঙ্গে জানিয়ে রাখছি যে, কোনও পরিস্থিতিতেই হরিয়ানা-গুজরাত থেকে ক্যাডার এনে এরাজ্যে ভোট করতে দেব না বিজেপিকে।
   

Advertisement
সম্পর্কিত সংবাদ