Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জগৎবল্লভপুরে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রতিবেশী প্রৌঢ়

পাঁচ বছরের শিশুকন্যাকে ফুঁসলিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে জগৎবল্লভপুরে।

জগৎবল্লভপুরে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রতিবেশী প্রৌঢ়
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পাঁচ বছরের শিশুকন্যাকে ফুঁসলিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে জগৎবল্লভপুরে। অভিযুক্ত প্রতিবেশী এক প্রৌঢ়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ওই প্রৌঢ়ের বাড়িতে চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করে পুলিসের হাতে তুলে দিয়েছে।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার বাড়ি থেকে কিছুটা দূরে পঞ্চায়েতের তরফে বসানো হয়েছে ঠান্ডা জলের একটি মেশিন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নাবালিকা ওই মেশিন থেকে জল আনতে যায়। পাশেই একটি বাড়িতে থাকে ওই প্রৌঢ়। সে শিশুটিকে ফুঁসলিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ি ফিরে শিশুটি কাঁদতে কাঁদতে পরিবারকে সবটা জানায়। এরপর এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা প্রৌঢ়ের বাড়িতে চড়াও হয়। তাকে বেঁধে বেদম মারধর করা হয়। স্থানীয় লোকজনই জগৎবল্লভপুর থানায় খবর দেন। এরপর পুলিস এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ওই প্রৌঢ় এর আগেও এই ধরনের কাজ করেছিল। পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ