Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এগরা বিস্ফোরণ: রিপোর্ট মেলেনি, রাজ্যকে হুঁশিয়ারি হাইকোর্টের

এগরা বিস্ফোরণ মামলায় রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দিল হাইকোর্ট। সময়মতো রিপোর্ট না পেলে মুখ্যসচিবকে ডেকে পাঠানো হবে বলে মঙ্গলবার মন্তব্য করেছেন বিচারপতি সুজয় পাল।

এগরা বিস্ফোরণ: রিপোর্ট মেলেনি, রাজ্যকে হুঁশিয়ারি হাইকোর্টের
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এগরা বিস্ফোরণ মামলায় রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দিল হাইকোর্ট। সময়মতো রিপোর্ট না পেলে মুখ্যসচিবকে ডেকে পাঠানো হবে বলে মঙ্গলবার মন্তব্য করেছেন বিচারপতি সুজয় পাল। ২৩ সালের ১৬ মে এগরা বিস্ফোরণ কাণ্ডে ঘটনায় এনআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মামলায় অভিযোগ, সিআইডি ঘটনার তদন্ত শুরু করলেও কোনও বিস্ফোরণের ধারা যোগ করা হয়েছিল কি না তা পরিষ্কার নয়। পাশাপাশি এই বিস্ফোরণ নিয়ে এনআইএ’কে তথ্য দেওয়া হয়নি বলেও অভিযোগ। অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ। কিন্তু রাজ্যের তরফে সময় চেয়ে নেওয়া হয়। এরপরই বেঞ্চ জানিয়ে দেয়,  আগামী সাতদিনের মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে রিপোর্ট পেশ না করা হলে মুখ্যসচিবকে সশরীরে ডেকে পাঠাবে বেঞ্চ। ১৮ আগস্ট এই মামলার শুনানি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ