নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন বছরের আগেই, ক্ষুদ্রশিল্পের প্রসারের লক্ষ্যে এলাকায় এলাকায় পৌঁছবে রাজ্য সরকার। আগামী মাসে রাজ্যজুড়ে ‘শিল্পের সমাধানে’ নামক কর্মসূচির আয়োজন করছে নবান্ন। ২ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক এবং পুর এলাকায় বসবে এই ক্যাম্প। সেখানেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থেকে শুরু করে মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি এবং বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করা যাবে। একইসঙ্গে এই সমস্ত প্রকল্প সংক্রান্ত সমস্যার সমাধানও করা হবে ‘শিল্পের সমাধানে’ ক্যাম্পে।
Advertisement
ব্লকে ব্লকে এই কর্মসূচির পরে রাজ্য স্তরের অনুষ্ঠান হবে কলকাতায়। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে রাজ্য স্তরের অনুষ্ঠানটি কবে হবে, তা এখনও ঠিক হয়নি। নবান্ন সূত্রের খবর, ক্ষুদ্রশিল্প দপ্তরের তরফে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। মুখ্যসচিব মনোজ পন্থ গত শনিবার এই কর্মসূচি নিয়ে একটি বৈঠক করেন। উপস্থিত ছিলেন ক্ষুদ্রশিল্প সচিব রাজেশ পান্ডে এবং সংশ্লিষ্ট অন্য দপ্তরের সচিব ও পদস্থ কর্তারা।
যুবক-যুবতীদের ব্যবসা করার সুযোগ করে দিতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চালু করেছে রাজ্য। এর মাধ্যমে ব্যবসার জন্য সহজ শর্তে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়। ইতিমধ্যে, এই প্রকল্পের মাধ্যমে ৩০ হাজার যুবক-যুবতীকে ৭০০ কোটি টাকার ঋণ সুনিশ্চিত করা হয়েছে। ৫০ হাজার আবেদনের যাচাই প্রক্রিয়া চলছে এখনও। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ছাড়া হস্তশিল্পীদের আর্থিক সহায়তা সংক্রান্ত প্রকল্পগুলির আবেদনও জমা নেওয়া হবে এই ক্যাম্পে। একইসঙ্গে উদ্যম পোর্টালের রেজিস্ট্রেশনও হবে এই শিবিরে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে এই শিবিরে শিক্ষা, উদ্যানপালন, খাদ্য প্রক্রিয়াকরণ, কারিগরি শিক্ষাসহ কয়েকটি দপ্তরের বিভিন্ন প্রকল্পের ব্যাঙ্কঋণ সংক্রান্ত আবেদন ও সমস্যার সমাধান করা হবে। আবার, ডিসেম্বর মাসেই জেলায় জেলায় অনুষ্ঠিত হবে ‘এমএসএমই সিনার্জি’। কাজগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ওয়েবেলের সহযোগিতায় একটি লোন ম্যানেজমেন্ট সফটওয়্যারও তৈরি করেছে রাজ্য শিল্প পুনর্গঠন দপ্তর।