নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৪৪তম মুর্শিদাবাদ জেলা বইমেলা। মেলা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। বহরমপুর বারাক স্কোয়ার ময়দানে স্থানীয় গ্রন্থাগার এই মেলার আয়োজন শুরু করেছে। এবারের মেলার থিম, ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব। উদ্যোক্তারা এই থিমকে মাথায় রেখেই প্রস্তুতি শুরু করেছে। মেলায় মোট ৮৫টি স্টল থাকবে বলে জানা গিয়েছে। জেলার পাঁচটি মহকুমা থেকে সাতদিন এই মেলায় ভিড় জমাবেন লক্ষাধিক মানুষ। প্রতিবছর রেকর্ড পরিমাণ বই বিক্রি হয় এই মেলা থেকে। তাই প্রকাশনী সংস্থাগুলি মেলায় স্টল দেওয়ার জন্য মুখিয়ে থাকে। এবারও মেলায় স্টল পাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়েছে। ৮৫টি স্টলের মধ্যে মেলায় ৬৩টি স্টল থাকবে কলকাতার বিভিন্ন প্রকাশনী সংস্থার। মেলা উপলক্ষ্যে আবৃত্তি, গান, আঁকা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বইমেলা কমিটি।
Advertisement
ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার মানঞ্জয় রায় বলেন, এবার আমাদের ৪৪তম বইমেলার থিম হল, ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব। মোট ৮৫ টির বেশি স্টল থাকবে এই মেলায়। কলকাতার ৬৩টি স্টল থাকছে। মাঠে ব্যারাক স্কয়ার ময়দানে প্যাণ্ডেল বাঁধার কাজ শুরু হয়েছে। মেলা উপলক্ষ্যে যে প্রতিযোগিতা হয়, তার হিট শুরু হবে রবিবার থেকে। গোটা জেলা থেকে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা এখানে অংশ নেয়।
মুর্শিদাবাদে সম্প্রীতি বোধ বাড়াতে এবারের মেলার থিম বিশেষ বার্তা বহন করছে বলেই দাবি করছে বইমেলা কর্তৃপক্ষ। বেলডাঙার এক বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, প্রতিবছর বইমেলা থেকে প্রচুর সংখ্যক বই কিনি। কলকাতার বিভিন্ন নামী প্রকাশনী সংস্থার বই এক জায়গায় পাওয়া যায় বলে সুবিধা হয়। মেলায় এসে প্রকাশনী সংস্থাগুলি বেশ ছাড়ে বই বিক্রি করে। ফলে অনেক বই কিনলে অনেকটাই সাশ্রয় হয়।