Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

২৬ ডিসেম্বর জলপাইগুড়িতে ক্রিসমাস কার্নিভাল, বৈঠক প্রশাসনের

২৬ ডিসেম্বর জলপাইগুড়িতে ক্রিসমাস কার্নিভাল, বৈঠক প্রশাসনের
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বড়দিন উপলক্ষ্যে আলোর মালায় সাজছে তিস্তাপাড়ের শহর জলপাইগুড়ি। সাজিয়ে তোলা হচ্ছে গির্জাগুলি। ২৬ ডিসেম্বর জলপাইগুড়ি শহরে ক্রিসমাস কার্নিভাল আয়োজন করেছে প্রশাসন। গত বছর থেকে এই কার্নিভাল হচ্ছে জলপাইগুড়িতে। দেড়শো বছরের পুরনো সেন্ট মাইকেল অ্যান্ড এঞ্জেল চার্চে এবার কার্নিভাল হবে। শহরের সমাজপাড়া মোড় থেকে শুরু হবে কার্নিভালের শোভাযাত্রা। শুক্রবার তারই প্রস্তুতি বৈঠক করেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। জলপাইগুড়ি শহরে দশটি চার্চ রয়েছে। এদিনের বৈঠকে যোগ দেয় ছ’টি চার্চ কর্তৃপক্ষ। ১৬ তারিখ আরও একটি বৈঠক রয়েছে। সেখানেই কার্নিভালের চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। বৈঠকের পর মহকুমা শাসক বলেন, বড়দিনের উৎসব নির্বিঘ্নভাবে করতে প্রশাসনের তরফে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বড়দিনের উৎসবকে কেন্দ্র করে সর্বধর্ম সমন্বয় এবং সম্প্রীতি রক্ষাই মূল লক্ষ্য।
Advertisement
সম্পর্কিত সংবাদ