নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ১৮ ডিসেম্বর গয়েরকাটায় আসছেন সদ্য নির্বাচিত মাদারিহাটের তৃণমূল কংগ্রেস বিধায়ক জয়প্রকাশ টোপ্পো। তাঁকে গণ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এলাকার উন্নয়নে চা বাগানের শ্রমিকদের পাশাপাশি ব্যবসায়ীরা নব নির্বাচিত বিধায়কের হাতে দাবিপত্রও তুলে দেবেন। এরমধ্যে রয়েছে গয়েরকাটায় পুলিস ফাঁড়ি নির্মাণের দাবি।
Advertisement
বাসিন্দাদের বক্তব্য, গয়েরকাটা থেকে বানারহাট থানার দূরত্ব প্রায় ১১ কিমি। ফলে রাতবিরেতে দরকার হলে সেখানে যেতে অসুবিধা হয়। গয়েরকাটায় পুলিস ফাঁড়ি হলে শালবাড়ি-১, শালবাড়ি-২ ও সাঁকোয়াঝোরা-১ পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের সুরাহা হবে। এরই পাশাপাশি বানারহাটে প্রস্তাবিত ১০ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ যাতে দ্রুত হয়, সেব্যাপারেও মাদারিহাটের নয়া বিধায়কের কাছে আর্জি রাখা হবে। আংরাভাসায় যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেটির উন্নয়নেরও দাবি জানানো হবে মাদারিহাটের নব নির্বাচিত বিধায়কের কাছে।
বানারহাটের পিডব্লুডি মাঠে দমকল কেন্দ্র তৈরির প্রস্তাব রয়েছে। এলাকাটি ধূপগুড়ি বিধানসভার অধীনে হলেও সেখানে যাতে দ্রুত দমকল কেন্দ্র তৈরি হয়, সেই দাবিও রয়েছে বাসিন্দাদের। তৃণমূলের বানারহাট ব্লক সভাপতি সাগর গুরুং বলেন, ১৮ ডিসেম্বর গয়েরকাটায় আসবেন মাদারিহাটের বিধায়ক। তাঁকে সংবর্ধনা দেবে এলাকার মানুষ। উন্নয়নের স্বার্থে তাঁর কাছে কয়েকটি দাবিও রাখা হবে।