Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১ ডিসেম্বর বিষ্ণুপুরে এমএলএ কাপ

১ ডিসেম্বর বিষ্ণুপুরে এমএলএ কাপ
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: আগামী ১ডিসেম্বর বিষ্ণুপুরে এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তার আগে রবিবার শহরের স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন হয়। এদিন সন্ধ্যায় তার উদ্বোধন করেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী। অনুষ্ঠানে খেলাধুলোর প্রয়োজনীয়তার বিষয়ে বক্তারা আলোচনা করেন। পরে প্রতিযোগী ৮টি দলকে তাদের খেলোয়াড়দের জন্য জার্সি দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। 
Advertisement
বিধায়ক বলেন, আমাদের মুখ্যমন্ত্রী যুব সম্প্রদায়কে খেলাধুলোর প্রতি আকৃষ্ট করার জন্য খেলার সরঞ্জাম, ক্লাবকে অনুদান সহ নানা প্রকল্প চালু করেছেন। আমি আমার বিধানসভা কেন্দ্র এলাকার খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার জন্য ইতিমধ্যে সাবড়াকোণে এমএল কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। এবার বিষ্ণুপুর শহরে একইভাবে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছি। মোট ৮টি দল অংশ নেবে। এদিন প্রত্যেক দলকে তাদের খেলোয়াড়দের জন্য জার্সি দেওয়া হল। 
সম্পর্কিত সংবাদ