Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাগজের কাপে চা খেলে শরীরে ঢুকছে ২৫ হাজার মাইক্রো প্লাস্টিক, দাবি গবেষকের

কাগজের কাপে চা খেলে শরীরে ঢুকছে ২৫ হাজার মাইক্রো প্লাস্টিক, দাবি গবেষকের
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও আসানসোল পুরসভার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে আয়োজিত আলোচনা সভায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। বৃহস্পতিবার আসানসোল রবীন্দ্রভবনে এই আলোচনা চক্রের মুখ্য বক্তা ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক নবকুমার মণ্ডল। এদিন মাইক্রো প্লাস্টিক নিয়ে আলোচনা ছিল। 

Advertisement

এদিন নবকুমাবাবু বলেন, কাগজের কাপে চা খেলে আপনার শরীরে ২৫ হাজার মাইক্রো প্লাস্টিক প্রবেশ করছে। কারণ কাগজের কাপের ভিতরে একটি প্লাস্টিকেরস্তর থাকে। গরম চায়ের ক্ষেত্রে সেই প্লাস্টিকের বিসফেনল এ ও ফ্যালেট নামে দুই প্লাস্টিসাইজার দেহে প্রবেশ করে। যার জন্য ক্যান্সার পর্যন্ত হতে পারে। তিনি আরও বলেন, প্লাস্টিকের বোতলে এক লিটার জল খেলে শরীরে ২ লক্ষ ৪০ হাজার মাইক্রো প্লাস্টিক দেহে প্রবেশ করে। প্লাস্টিকের বোতলের জলটি যদি সূর্যালোকের সংস্পর্শে আসে তাহলে আরও বেশি সংখ্যক প্লাস্টিক অনু শরীরে প্রবেশ করে। ওই প্লাস্টিক মেয়েদের জরায়ু থেকে সদ্যোজাতের দেহেও প্রবেশ করছে। এখনই সতর্ক না হলে অনেক দেরি হয়ে যাবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আসানসোল রিজিওনের এগজিগিউটিভ ইঞ্জিনিয়ার সুদীপ ভট্টাচার্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ