Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ডলারে স্বাক্ষর থাকবে মার্কিন প্রেসিডেন্টের, প্রকাশ পাবে ট্রাম্পের ছবি দেওয়া স্বর্ণমুদ্রাও

১৬৫ বছরের ইতিহাসে এই প্রথম। এবার ডলার নোটে থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর। ১৮৬১ সালে প্রথমবার ডলারের নোট বাজারে আসে।

ডলারে স্বাক্ষর থাকবে মার্কিন প্রেসিডেন্টের, প্রকাশ পাবে ট্রাম্পের ছবি দেওয়া স্বর্ণমুদ্রাও
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ১৬৫ বছরের ইতিহাসে এই প্রথম। এবার ডলার নোটে থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর। ১৮৬১ সালে প্রথমবার ডলারের নোট বাজারে আসে। সেই নোটে এতদিন মার্কিন ট্রেজারারের স্বাক্ষর থাকত। তবে এবার সেই রীতি ভাঙা হচ্ছে। মার্কিন ট্রেজারি দপ্তর জানিয়েছে, আমেরিকার স্বাধীনতার ২৫০তম বর্ষকে স্মরণীয় করে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  আমেরিকার ট্রেজারার ব্যান্ডন বিচ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘স্বাধীনতার ২৫০ বর্ষপূর্তি উপলক্ষ্যে মার্কিন নোটে ট্রেজারি সচিব স্কট বেসেন্টের পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পেরও স্বাক্ষর থাকবে। এটা ইতিহাসে প্রথম। এটি আমাদের মহান দেশের প্রতি রাষ্ট্রপতির নেতৃত্বগুণ ও আত্মোৎসর্গের প্রতীক।’  চলতি মাসের শুরুতেই স্বাধীনতার স্মারক হিসাবে ট্রাম্পের ছবি সম্বলিত একটি ২৪ ক্যারাটের সোনার কয়েনের ডিজাইনের অনুমোদন দিয়েছিল মার্কিন ফেডেরাল আর্টস কমিশন। যেখানে ট্রাম্পকে ঝুঁকে দাড়িয়ে থাকতে দেখা যাবে। তার হাত মুষ্টিবদ্ধ। এক বিবৃতিতে বেসেন্ট লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা অপ্রতিরোধ্য আর্থিক উন্নতি, ডলারের একচেটিয়া আধিপত্য ও আর্থিক স্থিতিশীলতার পথে এগিয়ে চলেছে।  ট্রাম্পের কৃতিত্বকে তুলে ধরার জন্য ডলারে তাঁর নাম উল্লেখের চেয়ে ভালো কোনো পথ নেই। ২৫০ বছরে এই মুদ্রা প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ