Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে  তথ্যচিত্র ‘লক্ষ্মী এল ঘরে’

লক্ষ্মী। সাদাসিধে গ্রামের মেয়ে। স্বামী, শ্বাশুড়ি নিয়ে দিব্যি সংসার চলছিল তাঁর। হৃদরোগে প্রাণ হারান লক্ষ্মীর স্বামী। অনটনের সংসারে লড়াই শুরু করেন লক্ষ্মী। কাঁধে তুলে নেন লাঙল।

রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে  তথ্যচিত্র ‘লক্ষ্মী এল ঘরে’
  • ১৫ জানুয়ারি, ২০২৬ ১৪:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লক্ষ্মী। সাদাসিধে গ্রামের মেয়ে। স্বামী, শ্বাশুড়ি নিয়ে দিব্যি সংসার চলছিল তাঁর। হৃদরোগে প্রাণ হারান লক্ষ্মীর স্বামী। অনটনের সংসারে লড়াই শুরু করেন লক্ষ্মী। কাঁধে তুলে নেন লাঙল। ননদ মঙ্গলাকে স্কুলে পাঠান। এমন অবস্থায় শাশুড়ি হাতে পান বিধবা ভাতার টাকা। বেড়ার বাড়ি ভেঙে হয় বাংলার বাড়ি। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান লক্ষ্মী। সঙ্গে স্বাস্থ্যসাথীর কার্ড। লক্ষ্মীর জীবন যুদ্ধের লড়াইয়ে প্রতি মুহূর্তে পাশে পেয়েছেন রাজ্য সরকারকে।

Advertisement

এই সব কথা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের তথ্যচিত্র ‘লক্ষ্মী এল ঘরে’। তথ্যচিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্তরা। এবার এই ছবি নিয়ে গ্রাম বাংলা জুড়ে প্রচারে নামবে তৃণমূল। জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত সংবাদ