Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১২ দিনের সরস মেলা শেষ হল

১২ দিনের সরস মেলা শেষ হল
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দার্জিলিং: দার্জিলিং চৌরাস্তার ১২ দিনব্যাপী সরস মেলা রবিবার শেষ হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৩ নভেম্বর এই মেলার উদ্বোধন করেছিলেন। দেশের বিভিন্ন রাজ্য থেকে হস্তশিল্পীরা মেলায় এসেছিলেন। ১০০টিরও বেশি দোকান ছিল মেলায়। শেষের দিন সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। মেলায় এ ক’দিন স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও এসে কেনাকাটা করেন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ