Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতিবন্ধী ‘সেজে’ আগেভাগে ভোট দিলেন ব্যক্তি!

হাড়োয়া বিধানসভা এলাকায় সামনে এল এক মজার ঘটনা। দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের ১৫৯ নম্বর বুথে ঘটেছে এই ঘটনাটি।

প্রতিবন্ধী ‘সেজে’ আগেভাগে ভোট দিলেন ব্যক্তি!
  • ৩০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাড়োয়া বিধানসভা এলাকায় সামনে এল এক মজার ঘটনা। দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের ১৫৯ নম্বর বুথে ঘটেছে এই ঘটনাটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাবান আলি নামে এক ব্যক্তি বুধবার নিজেকে বিশেষভাবে সক্ষম হিসাবে তুলে ধরে ভোটকেন্দ্রে হাজির হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি ধীরগতিতে চলাফেরা করছিলেন। এমন আচরণ করছিলেন যেন, তিনি স্বাভাবিকভাবে হাঁটতে অক্ষম। মানবিকতার খাতিরে কর্তব্যরত পোলিং অফিসার ও নিরাপত্তারক্ষীরা তাঁকে অগ্রাধিকার দেন। ফলে তিনি আগে ভোট দেওয়ার সুযোগ পেয়ে যান। কিন্তু ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরই নাটকীয় মোড় নেয় ঘটনাস্রোত। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বুথ থেকে বেরনোর কিছুটা পর আচমকা বদলে যায় ওই ব্যক্তির হাঁটার ভঙ্গি। যিনি কিছুক্ষণ আগেও ‘খুব কষ্ট করে, ধীরে ধীরে হাঁটছিলেোন’, তিনিই হঠাৎ স্বাভাবিক ও দ্রুতগতিতে হেঁটে চলে যেতে শুরু করেন। এই দৃশ্য চোখে পড়তেই উপস্থিত ভোটারদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যদিও সাবান আলি বলেন, আমার পায়ে সমস্যা রয়েছে। তবে আমি তৃণমূলকে ভালোবাসি, তাই প্রতিবন্ধী সেজে আগে ভোট দিলাম। এটাকে কোনো অপরাধ হিসাবে আমি দেখছি না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ