Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পরিচালনায় রণবীর

পরিচালনায় হাতেখড়ি হচ্ছে অভিনেতা রণবীর কাপুরের। আরকে স্টুডিওজ নামক একটি প্রযোজনা সংস্থা শুরু করেছিলেন রণবীরের দাদু তথা কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর।

পরিচালনায় রণবীর
  • ১ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

পরিচালনায় হাতেখড়ি হচ্ছে অভিনেতা রণবীর কাপুরের। আরকে স্টুডিওজ নামক একটি প্রযোজনা সংস্থা শুরু করেছিলেন রণবীরের দাদু তথা কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর। সেই ব্যানারের অধীনেই ছবি তৈরি করতে চলেছেন রণবীর। অভিনেতার সিদ্ধান্ত, প্রথম ছবিটি পরিচালনা করবেন তিনি নিজেই। ইতিমধ্যে একাধিক চিত্রনাট্য নিয়ে কথা হয়েছে রণবীরের। শীঘ্রই তা চূড়ান্ত করে কাজ শুরু করবেন তিনি। সূত্রের খবর, রণবীরের প্রযোজনা সংস্থা হাত মেলাবে দীপিকা পাড়ুকোন, অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গেও। উল্লেখ্য, ১৯৪৮ সালে শুরু হওয়া এই প্রযোজনা সংস্থা ‘মেরা নাম জোকার’, ‘ববি’, ‘সত্যম শিবম সুন্দরম’-এর মতো একাধিক জনপ্রিয় ছবি তৈরি করেছে। তবে ২০১৭ সালে বন্ধ হয়ে যায় সেটি। এবার সেই প্রযোজনা সংস্থাকেই নতুন রূপে ফিরিয়ে আনার পরিকল্পনা রণবীরের। এই মুহূর্তে তিনি ব্যস্ত ‘লাভ অ্যান্ড ওয়ার’, ‘রামায়ণ’-এর মতো ছবি নিয়ে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ চলতি বছরের বছরের পরিবর্তে আগামী বছর মুক্তি পাবে। তারপরেই পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নেবেন অভিনেতা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ