Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

তৃতীয় সন্তানের বাবা হলেন দীনেশ কার্তিক

আইপিএল শুরুর আগেই এল সুখবর। তৃতীয় সন্তানের বাবা হলেন প্রাক্তন ক্রিকেটার তথা বেঙ্গালুরুর মেন্টর তথা ব্যাটিং কোচ দীনেশ কার্তিক।

তৃতীয় সন্তানের বাবা হলেন দীনেশ কার্তিক
  • ১৯ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

মুম্বই, ১৯ মার্চ: আইপিএল শুরুর আগেই এল সুখবর। তৃতীয় সন্তানের বাবা হলেন প্রাক্তন ক্রিকেটার তথা বেঙ্গালুরুর মেন্টর তথা ব্যাটিং কোচ দীনেশ কার্তিক। দুই পুত্র সন্তানের পর এবার তাঁদের ঘরে এল কন্যা সন্তান। আজ, বৃহস্পতিবার দীনেশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সুখবর জানান। তাঁর স্ত্রী ভারতের স্কোয়াশ প্লেয়ার দীপিকা পাল্লিকাল। এর আগে তাঁদের যমজ পুত্রসন্তান কবীর এব‌ং জিয়ান রয়েছে। এবার ঘর আলো করে তাদের বোন।

Advertisement

ইতিমধ্যেই নবজাতকের নামও ঠিক করে ফেলা হয়েছে। দীনেশ-দীপিকা তাঁদের কন্যা সন্তানের নাম রেখেছেন রাহা পাল্লিকাল কার্তিক। এই খবর জানার পর সোশ্যাল মিডিয়ায় বন্ধু-বান্ধব, অনুরাগীদের শুভেচ্ছার ঢল। আইপিএলের আগে এই খুশির খবরে যারপরনাই উচ্ছ্বসিত বেঙ্গালুরুর ক্রিকেট টিমও। প্রসঙ্গত, ২০১৫ সালের ২৫ আগস্ট দীনেশ-দীপিকার বিয়ে হয়। এরপর ২০২১ সালে তাঁদের যমজ পুত্র সন্তানের জন্ম হয়।  

Advertisement
সম্পর্কিত সংবাদ