Bartaman Logo
৯ জুন, ২০২৬

ফের ‘ডিজিটাল অ্যারেস্টে’র ফাঁদ, কর্ণাটকে ৫০ লক্ষ টাকা খুইয়ে বৃদ্ধ দম্পতি আত্মঘাতী

দু’জনেই প্রাক্তন সরকারি কর্মচারী। পেনশনের টাকাতেই চলছিল অবসর-যাপন। নির্ঝঞ্জাট, সাধাসিধে নিঃসন্তান বৃদ্ধ দম্পতির জীবনে হঠাৎই ডিজিটাল অ্যারেস্টের ‘হাতকড়া’!

ফের ‘ডিজিটাল অ্যারেস্টে’র ফাঁদ,  কর্ণাটকে ৫০ লক্ষ টাকা খুইয়ে বৃদ্ধ দম্পতি আত্মঘাতী
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: দু’জনেই প্রাক্তন সরকারি কর্মচারী। পেনশনের টাকাতেই চলছিল অবসর-যাপন। নির্ঝঞ্জাট, সাধাসিধে নিঃসন্তান বৃদ্ধ দম্পতির জীবনে হঠাৎই ডিজিটাল অ্যারেস্টের ‘হাতকড়া’! সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে কয়েক দফায় প্রায় ৫০ লক্ষ টাকা খোয়ানোর পর মানসিকভাবে ভেঙে পড়েন তাঁরা। শেষপর্যন্ত গলা কেটে, বিষ খেয়ে বেছে নেন আত্মহত্যার পথ। কর্ণাটকের এই ঘটনায় মৃত দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। তদন্তে নেমে সুইসাইড নোট উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেখান থেকেই বৃদ্ধ দম্পতির করুণ পরিণতির কারণ পরিষ্কার হয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, মৃত দম্পতি  দিয়াঙ্গ নাজাররাত (৮৩) ও প্লাইভিয়ানা নাজাররাত (৭৯) মহারাষ্ট্র সচিবালয়ের কর্মী ছিলেন। সম্প্রতি তাঁদের কাছে প্রতারকদের ভিডিও কল আসে। বলা হয়, তাঁদের  বিরুদ্ধে বড়সড় অভিযোগ রয়েছে। বিষয়টি মিটমাট করতে চাইলে ৫ লক্ষ টাকা দিতে হবে। ঝামেলা থেকে বাঁচতে সেই টাকা দিয়ে দেন ওই দম্পতি। কিন্তু, এখানেই থামেনি প্রতারকরা। নানা আছিলায় হুমকি দিয়ে, ভয় দেখিয়ে বেশ কয়েক দফায় সবমিলিয়ে ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেয় তারা। সন্তান, পরিবার-পরিজন না থাকায় কাউকে কিছু জানাতে পারেননি তাঁরা। পুলিসেও অভিযোগ দায়ের করেননি। কিন্তু, বিপুল পরিমাণ টাকা খুইয়ে মানসিকভাবে ভেঙে পড়েন দম্পতি। তারপরই আত্মহত্যার সিদ্ধান্ত নেন। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, দিয়াঙ্গ নিজের গলা কেটে আত্মহত্যা করেন। তাঁর স্ত্রী বিষ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। 
তদন্তকারীরা প্রথমে ভেবেছিলেন, নিঃসন্তান দম্পতিকে বোধহয় খুন করা হয়েছে। কিন্তু, সুইসাইড নোট উদ্ধার হতেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। নন্দগড়ের এক সিনিয়র পুলিস আধিকারিক জানিয়েছেন, দম্পতির ব্যাঙ্ক অক্যাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের থেকে সবমিলিয়ে কত টাকা হাতানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এটা অত্যন্ত গুরত্বপূর্ণ বিষয়। বিস্তারিত তদন্ত চলছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ