Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১২ ধরে নিখোঁজ তরুণী

১২ ধরে নিখোঁজ তরুণী
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ১২দিন ধরে নিখোঁজ শিলিগুড়ির এক তরুণী। এতে উদ্বেগে পরিবারের সদস্যরা। শিলিগুড়ির ৪নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকার বছর আঠারোর ওই পড়ুয়া গত ১০ডিসেম্বর স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেলেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপরই খালপাড়া ফাঁড়ির পুলিসের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। যদিও ১২দিন পেরিয়ে যাওয়ার পরেও মেলেনি তার খোঁজ। তরুণীকে খুঁজে বের করার আর্জি জানিয়েছেন তারা।
Advertisement
সম্পর্কিত সংবাদ