Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

১৪৪ ধারা লঙ্ঘনের মামলা থেকে অব্যাহতি ইমরান খানের

প্রায় দু’বছর আগে ১৪৪ ধারা লঙ্ঘন থেকে শুরু করে আরও বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের হয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর ছয় সহযোগীর বিরুদ্ধে। অবশেষে সেই মামলা থেকে স্বস্তি পেলেন তাঁরা। বুধবার সে দেশের আদালতে এই মামলা থেকে ইমরান সহ বাকি অভিযুক্তদের মুক্তি দেওয়া হয়েছে।

১৪৪ ধারা লঙ্ঘনের মামলা থেকে অব্যাহতি ইমরান খানের
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ইসলামাবাদ: প্রায় দু’বছর আগে ১৪৪ ধারা লঙ্ঘন থেকে শুরু করে আরও বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের হয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর ছয় সহযোগীর বিরুদ্ধে। অবশেষে সেই মামলা থেকে স্বস্তি পেলেন তাঁরা। বুধবার সে দেশের আদালতে এই মামলা থেকে ইমরান সহ বাকি অভিযুক্তদের মুক্তি দেওয়া হয়েছে।
Advertisement
ইমরানের আমলে আওয়ামি মুসলিম লিগের প্রধান শেখ রশিদকে অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। এদিন তিনিও ওই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। দেশের শাসনক্ষমতা হারানোর পর ২০২২ সালের এপ্রিল থেকেই ইমরান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে জুড়ছে একের পর এক মামলা। সে বছরের আগস্টে ১৪৪ ধারা লঙ্ঘন সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয় আদালতে। এদিন বিচারক ইয়াসির মহম্মদ সব অভিযোগ থেকেই ইমরান ও রশিদ সহ তাঁদের পাঁচ সহযোগী আসাদ কাইজার, সইফুল্লা নিয়াজি, সাদাকাত আব্বাসি, ফয়জল জাভেদ এবং আলি নওয়াজকে অব্যাহতি দেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ