Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ খুলল ঢেকলাপাড়া চা বাগান, সুখবরের অপেক্ষায় রামঝোরার শ্রমিকরা

আজ খুলল ঢেকলাপাড়া চা বাগান, সুখবরের অপেক্ষায় রামঝোরার শ্রমিকরা
  • ২৪ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

আলিপুরদুয়ার: আজ, বৃহস্পতিবার খুলল মাদারিহাট ব্লকের বন্ধ ঢেকলাপাড়া চা বাগান। এদিন মাদারিহাটের মাকরাপাড়া চা বাগান কর্তৃপক্ষ ঢেকলাপাড়ার দায়িত্ব নিল। ফের বাগান খোলায় উচ্ছ্বসিত বাগানের শ্রমিকরা। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ঢেকলাপাড়া খুলে যাওয়ায় উজ্জীবিত শাসক দল তৃণমূল কংগ্রেসও।

Advertisement

এই আবহেই মাদারিহাটের আরও একটি বন্ধ চা বাগান রামঝোরা খোলার উদ্যোগ শুরু হয়েছে। এনিয়ে বুধবার ত্রিপাক্ষিক বৈঠক করে শ্রমদপ্তর। এই বৈঠক ফলপ্রসূ হয়নি। যদিও এখনই হাল ছাড়তে নারাজ শ্রমদপ্তরের আধিকারিকরা। কারণ এর আগে ছ’টি বৈঠকে হাজির হয়নি মালিকপক্ষ। কিন্তু এদিনের বৈঠকে তাঁদের প্রতিনিধি ছিল। যে কারণে বন্ধ রামঝোরা খুলতে আগামী সপ্তাহে বৈঠক ডাকতে চলেছে শ্রমদপ্তর। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে তারিখ স্থির করা হবে। 
২০২৩ সালের অক্টোবর মাসে দুর্গাপুজোর বোনাস নিয়ে শ্রমিকদের অসন্তোষের জেরে বন্ধ হয়েছিল রামঝোরা বাগান। বাগানটিতে শ্রমিক এক হাজার ১০৩ জন। গতকাল বাগান খোলার জন্য মালিকপক্ষ যে প্রস্তাব দেয় তা পছন্দ হয়নি কারও পক্ষেই। সেই জন্যই সামনের সপ্তাহে ফের বৈঠক ডাকছে শ্রমদপ্তর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ