Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জন্মাষ্টমীতে এনআই অ্যাক্টে ছুটি দাবি

এবার স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমীর ছুটি একই দিনে, ১৫ আগস্ট, শুক্রবার। এদিকে পঞ্জিকা অনুযায়ী জন্মাষ্টমী তিথি থাকছে ১৬ আগস্ট শনিবারও।

জন্মাষ্টমীতে এনআই অ্যাক্টে ছুটি দাবি
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমীর ছুটি একই দিনে, ১৫ আগস্ট, শুক্রবার। এদিকে পঞ্জিকা অনুযায়ী জন্মাষ্টমী তিথি থাকছে ১৬ আগস্ট শনিবারও। বিভিন্ন জায়গায় দ্বিতীয় দিনে জন্মাষ্টমী উৎসব পালন করা হবে। রাজ্য সরকারও এনআই অ্যাক্ট অনুযায়ী ১৬ আগস্ট ছুটি ঘোষণা করুক, আর্জি জানালেন ব্যাঙ্ক অফিসাররা। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত আর্জি জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন। সংগঠনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, দিনভর উপোস করে বহু মানুষ জন্মাষ্টমীর ব্রত পালন করেন। ব্যাঙ্ক চালু থাকলে, তা অনেকেরই কাছেই কঠিন হয়ে পড়ে। সেই কারণেই আমাদের আর্জি, ওইদিন মুখ্যমন্ত্রী এনআই অ্যাক্ট অনুযায়ী ছুটি ঘোষণা করুন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ