Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হংকং অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮, বাঁশের মাচা থেকেই ছড়িয়েছিল আগুন?

ঝাঁচকচকে বহুতল আবাসন। তার গায়ে লাগানো বাঁশের মাচা। হংকংয়ের হাউজিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের পর এই একাধিক বাঁশের মাচা নিয়েই প্রশ্ন উঠছে।

হংকং অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮, বাঁশের মাচা থেকেই ছড়িয়েছিল আগুন?
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হংকং: ঝাঁচকচকে বহুতল আবাসন। তার গায়ে লাগানো বাঁশের মাচা। হংকংয়ের হাউজিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের পর এই একাধিক বাঁশের মাচা নিয়েই প্রশ্ন উঠছে। গত বুধবার বিকেলে শহরের ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সের সাতটি টাওয়ারে আগুন লেগে যায়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮। নিখোঁজ কমপক্ষে ৩০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। 

Advertisement

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে বাঁশের খুঁটিগুলি নিয়ে প্রশ্ন থাকছে। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচা ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে অত্যন্ত সাধারণ দৃশ্য। বুধবার হংকংয়ের যে আবাসনে আগুন লেগেছিল, সেখানেও এই বাঁশের মাচা ছিল। সঙ্গে ছিল প্লাস্টিকের নেট। ফলে আগুন আরও দ্রুত ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবারই গাফিলতির দায়ে কমপ্লেক্সের নির্মাণকাজের সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জন ইঞ্জিনিয়ার ও দু’জন ডিরেক্টর। শুক্রবার দুর্নীতি দমন শাখা জানিয়েছে, মোট আটজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ওই নির্মাণ কাজের সঙ্গে যুক্ত সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি ও ব্যাংক রেকর্ড বাজেয়াপ্ত করেছে। উল্লেখ্য, বুধবারের অগ্নিকাণ্ডের পর বৃহস্পতিবার নির্মাণ কাজে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই বিশাল কমপ্লেক্স নির্মাণের সময়েই এমন সব সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, যা দাহ্য। এছাড়া বেশ কয়েকটি টাওয়ারে নির্মাণকাজে বাঁশের কাঠামো বাঁধা ছিল। একইসঙ্গে রং, তেল, কাঠ ইত্যাদি বহুতলে ছড়ানো ছিল। এরফলেই আগুন আরও তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।

Advertisement
সম্পর্কিত সংবাদ