Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে বিচারাধীন বন্দির মৃত্যু, তদন্তের নির্দেশ

এক বিচারাধীন বন্দির মৃত্যু হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতের নাম শেখ সাজু(৩৮)। বীরভূমের শান্তিনিকেতন থানার লায়েকবাজারে তার বাড়ি।

বর্ধমানে বিচারাধীন বন্দির মৃত্যু, তদন্তের নির্দেশ
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: এক বিচারাধীন বন্দির মৃত্যু হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতের নাম শেখ সাজু(৩৮)। বীরভূমের শান্তিনিকেতন থানার লায়েকবাজারে তার বাড়ি। বন্দি মৃত্যু নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজেএম। তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বন্দি মৃত্যু নিয়ে জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশনে রিপোর্ট পাঠিয়েছে বর্ধমান সংশোধনাগার কর্তৃপক্ষ। বন্দি মৃত্যু নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বর্ধমান থানা। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহের ময়নাতদন্ত করানো হয়েছে। 

Advertisement

পুলিস ও সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার একটি মামলায় গত ৮ এপ্রিল সাজুকে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিস। বর্ধমান সংশোধনাগারে থাকাকালীন সাজু অসুস্থ হয়ে পড়ে। ১৯ এপ্রিল রাতে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার ভোরে তার মৃত্যু হয়। সেপ্টিসেমিয়ায় তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
মাধবডিহিতে বাইকের ধাক্কায় বালকের মৃত্যু: মাধবডিহি থানার আতাপুরে বাইকের ধাক্কায় এক বালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম আদিত্য মালিক(৭)। সে স্থানীয় প্রাইমারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাইক তাকে ধাক্কা মারে। তাতে সে গুরুতর জখম হয়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বুধবার ভোরে সে মারা যায়। পুলিস বাইকটিকে বাজেয়াপ্ত করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ