Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মৃত্যু

গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানার ভিতরে থাকা গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে, উলুবেড়িয়ার রাজাপুর থানার খলিশানি শুড়িখালিতে।

আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মৃত্যু
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানার ভিতরে থাকা গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে, উলুবেড়িয়ার রাজাপুর থানার খলিশানি শুড়িখালিতে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অপূর্ব মণ্ডল (২২)। বাড়ি এই এলাকাতেই। পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যয় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। তারা ঘটনার তদন্তও শুরু করেছে। ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা ওই কারখানায় শনিবার ছুটি ছিল। এদিন বিকেল ৪টে নাগাদ কারখানার ভিতরে থাকা গাছ থেকে আম পাড়তে অপূর্ব কারখানায় ঢোকেন। তিনি কারখানার মধ্যে থেকেই একটি লোহার রড নিয়ে গাছে ওঠেন। আম পাড়ার সময় হঠাৎ তাঁর হাতে থাকা লোহার রড গাছের পাশ দিয়ে যাওয়া হাইটেনশন তারের সংস্পর্শে চলে আসে। অপূর্ব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নীচে পড়ে যান। পরে তাঁকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ