Bartaman Logo
১৬ জুন, ২০২৬

রেশন-আধার সংযুক্তির সময়সীমা বেড়ে ৩০ জুন

রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়াল কেন্দ্র। গেজেট বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দেওয়া হল। গণবণ্টন ব্যবস্থায় গরিবদের বিনামূল্যে খাদ্যশস্য দিচ্ছে মোদি সরকার।

রেশন-আধার সংযুক্তির সময়সীমা বেড়ে ৩০ জুন
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়াল কেন্দ্র। গেজেট বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দেওয়া হল। গণবণ্টন ব্যবস্থায় গরিবদের বিনামূল্যে খাদ্যশস্য দিচ্ছে মোদি সরকার। তবে সঠিক গ্রাহকের কাছে তা পৌঁছচ্ছে কি না, তা নিশ্চিত করতেই আধার সংযুক্তিকরণের প্রক্রিয়া শুরু করেছে খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। ২০১৭ সাল থেকে এই উদ্যোগ নেওয়ার পরেও এখনও তা সম্পূর্ণ করতে পারেনি। তাই বার বার সময়সীমা বাড়ানো হচ্ছে। চলতি বছরের মার্চ মাসের মধ্যে ১০০ শতাংশ আধার-রেশন কার্ডের সংযোগ করার টার্গেট নিয়েছিল কেন্দ্র। কিন্তু তা হয়ে ওঠেনি। তাই ফের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। রাজ্যগুলিকে চিঠি দিয়ে খাদ্যমন্ত্রক জানিয়েছে, উল্লেখিত সময়ের মধ্যে আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ করুন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ