Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আরসিবি’কে নিয়ে আশায় ডি’ভিলিয়ার্স

চলতি আইপিএলে প্রথম দুই ম্যাচেই জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পর চিপকে তারা বশ মানিয়েছে চেন্নাই সুপার কিংসকে।

আরসিবি’কে নিয়ে আশায় ডি’ভিলিয়ার্স
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: চলতি আইপিএলে প্রথম দুই ম্যাচেই জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পর চিপকে তারা বশ মানিয়েছে চেন্নাই সুপার কিংসকে। বিরাট কোহলি, রজত পাতিদারদের ঘিরে স্বপ্ন দেখছেন সমর্থকরা। আরসিবি’র প্রাক্তন ক্রিকেটার এবি ডি’ভিলিয়ার্সও আশাবাদী। তিনি বলেছেন, ‘এবারের স্কোয়াডের গভীরতা অতীতের চেয়ে দশগুণ ভালো। গত বছর নিলামের সময় বলেছিলাম যে, সাফল্য পেতে গেলে সবার আগে দরকার ভারসাম্য। এই দলটাতে তা রয়েছে।’

Advertisement

ভুবনেশ্বর কুমারের উদাহরণ দিয়েছেন প্রাক্তন প্রোটিয়া তারকা। এবি’র মতে, ‘ভেবেছিলাম, ইডেনের পর চিপকেও খেলবে না ভুবি। কিন্তু ও দ্বিতীয় ম্যাচে শুধু খেলেনি, দুর্দান্ত বলও করল।’ তিনি আরও বলেন, ‘দুর্দান্ত শুরু করেছে আরসিবি। জমাট দেখাচ্ছে ওদের। আরসিবি ট্রফি জিতবে কিনা তা এখনই বলতে চাইছি না। তবে এর চেয়ে ভালো শুরু হতে পারে না। অ্যাওয়ে ম্যাচেও ওরা দাপট দেখাচ্ছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। এরপর রাস্তা কিছুটা সহজ হবে।’ উল্লেখ্য, আরসিবি’র দুটো জয়ই এসেছে অ্যাওয়ে ম্যাচে। বিরাট কোহলিদের পরের ম্যাচ মঙ্গলবার, চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে।
চেন্নাইকে হারানোর পর আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদার বলেন, ‘এটা স্পেশ্যাল জয়। কারণ, চিপকে খেলা মানে গ্যালারির বিরুদ্ধেও লড়াই করা।’ পেসার জস হ্যাজলউড খুশি, ‘উন্নতির পথে চলছি আমরা। কন্ডিশন কাজে লাগিয়েছি। পেসারদের সঙ্গে স্পিনাররাও দায়িত্ব পালন করেছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ