Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

১৫ মাসের শিশুকে অকথ্য অত্যাচার, নয়ডায় গ্রেপ্তার ক্রেশের পরিচারিকা

১৫ মাসের দুধের শিশু। তাকেই একের পর এক চড়-থাপ্পড় মারছে এক মহিলা। একরত্তির অসহায় আর্ত চিৎকারে ভেসে যাচ্ছে ঘর। কিন্তু মহিলার তাতে কোনও ভ্রুক্ষেপ নেই।

১৫ মাসের শিশুকে অকথ্য অত্যাচার, নয়ডায় গ্রেপ্তার ক্রেশের পরিচারিকা
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়ডা: ১৫ মাসের দুধের শিশু। তাকেই একের পর এক চড়-থাপ্পড় মারছে এক মহিলা। একরত্তির অসহায় আর্ত চিৎকারে ভেসে যাচ্ছে ঘর। কিন্তু মহিলার তাতে কোনও ভ্রুক্ষেপ নেই। বরং দেওয়ালে বাচ্চাটির মাথাও ঠুকে দেয় সে। তুলতুলে শরীরে বসিয়ে দেয় একের পর এক কামড়ও। এতেই কি শেষ! কোল থেকে শিশুটিকে আছড়েও ফেলা হয় মেঝেতে। এমন নৃশংস, ভয়াবহ ঘটনা নয়ডার একটি ডে কেয়ার সেন্টার তথা ক্রেশের। শিশুর উপর এই নির্মম অত্যাচারের ভিডিও সম্প্রতি সামনে এসেছে। তা দেখে শিউরে উঠতে হয়। অভিযুক্ত ক্রেশেরই এক পরিচারিকা। শিশুটির বাবা-মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিস। 

Advertisement

জানা গিয়েছে, গত মে মাস থেকে একরত্তি সন্তানকে আবাসনের ক্রেশে রেখে কাজে যেতেন নয়ডার এক দম্পতি। মাত্র ২ ঘণ্টার জন্য আড়াই হাজার টাকা দিতে হত।  সম্প্রতি সন্তানের পায়ে লাল চাকা চাকা দাগ দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন দম্পতি।  প্রথমে ভেবেছিলেন, হয়তো ত্বকের কোনও সংক্রমণ।  শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যান তাঁর। কিন্তু চিকিৎসক পরীক্ষা করে জানান, ওই দাগ কামড়ের। এরপরই সন্দেহের বশে ক্রেশে হাজির হন স্বামী-স্ত্রী। গত কয়েকদিনের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখেন।  ৪ আগস্টের ফুটেজে একরত্তির উপর নির্মম অত্যাচার চালাতে দেখা যায় পরিচারিকাকে। তার কামড়েই শিশুটির পায়ে লাল দাগ বসে যায়। শিশুটি কান্নাকাটি করায় বিরক্ত হয়ে এভাবে অভিযুক্ত অত্যাচার চালায় বলে অনুমান। সিসি ক্যামেরার ফুটেজে এই অপকর্ম দেখার পর তৎক্ষণাৎ পুলিসে খবর দেওয়া হয়। পরিচারিকাকে গ্রেপ্তার করে পুলিস। ক্রেশের মালিকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন একরত্তির বাবা-মা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ