নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাস থেকে ব্যাঙ্ক কর্মীদের মহার্ঘভাতা বা ডিএ বাড়ছে। ১.১৬ শতাংশ বেড়ে ডিএ হচ্ছে ২১.১৩ শতাংশ। মূল্যবৃদ্ধির সূচকের (শিল্প ভিত্তিক) উপর নির্ভর করে প্রতি তিন মাস অন্তর মহার্ঘ ভাতা বাড়ে বা কমে। সেই মতো গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার কনজিউইমার প্রাইস ইনডেক্স যা ছিল, তার গড় করে ডিএ’র যে হিসেব কষা হয়। তাতে জুলাই পর্যন্ত ডিএ ১.২৩ শতাংশ কমে হয় ১৯.৯৭ শতাংশ। এবার তা বেড়েছে। চালু থাকবে আগামী তিন মাস।



