Bartaman Logo
৯ জুন, ২০২৬

মণিপুরের উখরুলে জারি কার্ফু, বন্ধ ইন্টারনেট পরিষেবা

মণিপুরের ঊখরুল জেলায় নতুন করে হিংসার আগুন ছড়িয়ে পড়তেই ফের রাজ্যজুড়ে দেখা দিয়েছে আতঙ্ক। কুকি ও নাগা গোষ্ঠীর সংঘর্ষে রবিবার রাতে রণক্ষেত্রে হয়ে ওঠে লিটন গ্রাম।

মণিপুরের উখরুলে জারি কার্ফু, বন্ধ ইন্টারনেট পরিষেবা
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: মণিপুরের ঊখরুল জেলায় নতুন করে হিংসার আগুন ছড়িয়ে পড়তেই ফের রাজ্যজুড়ে দেখা দিয়েছে আতঙ্ক। কুকি ও নাগা গোষ্ঠীর সংঘর্ষে রবিবার রাতে রণক্ষেত্রে হয়ে ওঠে লিটন গ্রাম। হিংসার আগুনে পুড়ে গিয়েছে প্রায় ২৮ টি ঘরবাড়ি। লিটনের পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। মঙ্গলবারও হিংসার ঘটনার খবর সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিনও দফায় দফায় গুলির আওয়াজ শোনা গিয়েছে। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগও করা হয় বলে খবর। এর পরিপ্রেক্ষিতে জেলাজুড়ে জারি হয়েছে কার্ফু। মোতায়েন করা হয়েছে আরও বেশি বাহিনী। এরইমধ্যে  অপপ্রচার ও গুজব রুখতে মঙ্গলবার মণিপুর সরকার ঊখরুল জেলায় পাঁচ দিনের জন্য ইন্টারনেট এবং ডেটা পরিষেবা বন্ধ করে দিয়েছে।  

Advertisement

এদিন  সকাল সাড়ে এগারোটা থেকে এই বিধিনিষেধের আওতায় রাখা হয়েছে মোবাইল ডেটা, ব্রডব্যান্ড, ভিপিএন এবং ভিএসএটি পরিষেবা। এক নির্দেশিকায় রাজ্য সরকার জানিয়েছে, ‘এলাকার জনসাধারণের ভাবাবেগ উসকে দিতে দুষ্কৃতীরা আপত্তিকর ছবি, পোস্ট এবং ভিডিও বার্তা প্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপকভাবে ব্যবহার করতে পারে।  এই অপচেষ্টা মণিপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। তাই মঙ্গলবার থেকে পরবর্তী পাঁচ দিন ঊখরুল জেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে’।

সম্পর্কিত সংবাদ