Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

এফএ কাপ জিতে ইতিহাস ক্রিস্টালের

নজির গড়ল ক্রিস্টাল প্যালেস। প্রথমবারের জন্য এফএ কাপ জিতল ‘ঈগলস’রা।

এফএ কাপ জিতে ইতিহাস ক্রিস্টালের
  • ১৮ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

লন্ডন: নজির গড়ল ক্রিস্টাল প্যালেস। প্রথমবারের জন্য এফএ কাপ জিতল ‘ঈগলস’রা। শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে তারা ১-০ হারাল ম্যান সিটিকে। গোলদাতা ইবেরেচি ইজে। প্রথমার্ধের ১৬ মিনিটে বিপক্ষের জালে বল জড়ান তিনি। সেটাই ফারাক গড়ে দেয়। অবশ্য পেনাল্টি থেকেও সমতা ফেরাতে পারেনি  পেপ গুয়ার্দিওলার দল। ৩৪ মিনিটে ম্যান সিটি’র মানমাউশের স্পট কিক আটকে দেন ক্রিস্টালের গোলরক্ষক ডিন হেন্ডারসন। ২৪ মিনিটে যদিও বক্সের বাইরে বলে হাত দেওয়ায় অভিযোগ ওঠে হেন্ডারসনের বিরুদ্ধে। সেক্ষেত্রে লাল কার্ড দেখা নিশ্চিত ছিল। কিন্তু ‘ভার’ প্রযুক্তি বাঁচিয়ে দেয় হেন্ডারসেনকে। দ্বিতীয়ার্ধে ক্রিস্টালের ড্যানিয়েল মুনোজ ব্যবধান বাড়িয়েছিলেন। কিন্তু সেই গোল বাতিল হয়। শেষের দিকে তুমুল আক্রমণ চালিয়েও ম্যান সিটি গোলের মুখ খুলতে পারেনি। 
এদিকে, প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের শনির দশা কিছুতেই কাটছে না। শুক্রবার রাতে স্টামফোর্ড ব্রিজে চেলসির কাছে ০-১ ব্যবধানে মুখ থুবড়ে পড়ে রেড ডেভিলসরা। ম্যাচের একমাত্র গোলদাতা মার্ক কুকুরেয়া। এই জয়ের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের আশা জিইয়ে রাখল চেলসি। ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে দ্য ব্লুজ। আর ম্যান ইউ ধুঁকছে ১৬ নম্বরে। ৩৭ ম্যাচে রুবেন আমোরিমের দলের সংগ্রহ ৩৯ পয়েন্ট।

Advertisement

ক্রিস্টাল প্যালেস-১ (ইজে)         :             ম্যান সিটি-০
 

Advertisement
সম্পর্কিত সংবাদ