Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রামের পুকুরে কুমির, পাথরপ্রতিমার ব্রজবল্লভপুরে আতঙ্কিত এলাকাবাসী

নদী পেরিয়ে গ্রামের একটি পুকুরে ঢুকে পড়ে কুমির। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর এলাকায়।

গ্রামের পুকুরে কুমির, পাথরপ্রতিমার ব্রজবল্লভপুরে আতঙ্কিত এলাকাবাসী
  • ২৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ : নদী পেরিয়ে গ্রামের একটি পুকুরে ঢুকে পড়ে কুমির। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর এলাকায়। জানা গিয়েছে, সোমবার দুপুরে স্থানীয় এক বাসিন্দা গ্রামের একটি পুকুরের পাড়ে একটি কুমিরকে শুয়ে থাকতে দেখেন। তিনি মোবাইলে একটি ছবি তুলে নেন। এরপর বিষয়টি গ্রামবাসীদের জানান। গ্রামবাসীরা ভিড় করে ওখানে আসেন। ততক্ষণে কুমির পুকুরে নেমে গিয়েছে। কিছু পরে আবার পুকুরের জলে ভাসতে দেখা যায় সেটিকে। এরপর গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তাঁরা খবর দেন ভগবতপুর কুমির প্রকল্পে। রাতে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পুকুরের চারদিকে হ্যালোজেন আলো জ্বালিয়ে রাখা হয়। পুকুরটিতে জল বেশি থাকার কারণে কুমিরটিকে অন্ধকারে ধরা সম্ভব হয়নি। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পুকুরের জল কমিয়ে কুমির ধরা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ