Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জয়েন্ট এন্টান্স বোর্ডের কাছে তথ্য তলব আদালতের

স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর মেডিক্যাল অ্যালায়েড সায়েন্স কোর্সে কাউন্সেলিং আটকে আছে ওবিসি জটে।

জয়েন্ট এন্টান্স বোর্ডের কাছে তথ্য তলব আদালতের
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর মেডিক্যাল অ্যালায়েড সায়েন্স কোর্সে কাউন্সেলিং আটকে আছে ওবিসি জটে। নির্দেশ পালন না-হওয়ায় হাইকোর্টে চূড়ান্ত ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বোর্ডের থেকে তথ্য তলব করেছেন বিচারপতি কৌশিক চন্দ। ২০২৪ সালের ১৪ জুলাই পরীক্ষার পর ১৪ নভেম্বর ফল প্রকাশিত হয়। একাধিকবার আবেদন জানানোর পরও কাউন্সেলিং না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন পরীক্ষার্থীরা। প্রথমে বিচারপতি বিশ্বজিৎ বসুর ঘরে মামলা চলছিল। তারপর বিচারপতি কৌশিক চন্দের এজলাসে আসে সেই মামলা। ওবিসি জটের জন্য কাউন্সেলিং হচ্ছে না বলে রাজ্য ও বোর্ড একযোগে জানায়। কিন্তু আদালত আজ বুধবারের মধ্যেই কাউন্সেলিং সংক্রান্ত তথ্য তলব করেছে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ