Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিরল রোগ নিয়ে মশকরা, ৫ ইনফ্লুয়েন্সারকে তলব কোর্টের

স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফির মতো বিরল রোগে আক্রান্তদের কটাক্ষের অভিযোগ। এজন্য পাঁচজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে হাজিরা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

বিরল রোগ নিয়ে মশকরা, ৫ ইনফ্লুয়েন্সারকে তলব কোর্টের
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফির মতো বিরল রোগে আক্রান্তদের কটাক্ষের অভিযোগ। এজন্য পাঁচজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে হাজিরা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ‘ইন্ডিয়াজ গট লেটেন্ট’ হোস্ট তথা কমেডিয়ান সময় রায়নাও। এর আগে এই শো’তে অভিভাবকদের সম্পর্কে অভব্য মন্তব্য করেছিলেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। এই ঘটনার জেরেও বিপাকে পড়েছিলেন সময়।   

Advertisement

সম্প্রতি একটি এনজিও জনস্বার্থ মামলা করে ওই ইনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে। সেখানে অভিযোগ করা হয়, বিরল রোগ নিয়ে মশকরা করা হয়েছে। মামলার শুনানিতে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ বলে, এই ধরনের মন্তব্য অত্যন্ত ক্ষতিকারক। মুম্বই পুলিস কমিশনারকে আদালতের নির্দেশ, ওই পাঁচজনকে নোটিস পাঠাতে হবে। সুপ্রিম কোর্টে হাজিরা দিতে হবে তাঁদের। হাজিরা এড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে তাঁদের বিরুদ্ধে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, মতপ্রকাশ করা যেতেই পারে। তবে এই অধিকারের দোহাই দিয়ে কাউকে অপমান করা উচিত নয়। বিশেষভাবে সক্ষম ও বিরল রোগে আক্রান্তদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের কনটেন্ট প্রকাশিত হয়, তা নিয়ন্ত্রণের জন্য নির্দেশিকা জারি করার বিষয়টিও বিবেচনাধীন বলে জানানো হয়েছে। অন্যদিকে, ‘৪ পিএম’ নামে একটি ইউটিউব চ্যানেল বন্ধ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেন চ্যানেলের প্রধান সঞ্জয় শর্মা। তাঁর অভিযোগ, কণ্ঠরোধের চেষ্টা করছে কেন্দ্র। অস্পষ্ট কারণ দেখিয়ে তাঁর চ্যানেল বন্ধ করা হচ্ছে। বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ এই মামলা গ্রহণ করেছে। সবপক্ষকে নোটিস পাঠানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ