Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারি বোর্ড ও নীল বাতি লাগানো গাড়ি থেকে কাফ সিরাপ উদ্ধার

সরকারি বোর্ড ও নীল বাতি লাগানো গাড়ি থেকে উদ্ধার কাফ সিরাপ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ডালখোলায়।

সরকারি বোর্ড ও নীল বাতি লাগানো গাড়ি থেকে কাফ সিরাপ উদ্ধার
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: সরকারি বোর্ড ও নীল বাতি লাগানো গাড়ি থেকে উদ্ধার কাফ সিরাপ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ডালখোলায়। মাদক কারবারে নীলবাতি গাড়ি ব্যবহার দেখে চক্ষু চড়কগাছ পুলিস আধিকারিকদের। বৃহস্পতিবার গভীর রাতে ডালখোলা থানার পুলিসের অভিযানে এই সাফল্য এসেছে। ডালখোলার বিধানপল্লির সব্জি বাজার এলাকায় বাইপাস রোডের ধার থেকে পুলিস ওই গাড়িটি আটক করে। তল্লাশি চালিয়ে গাড়িতে ২০০ বোতল কাফ সিরাপ পাওয়া যায়। এরপর পুলিস গাড়িটি বাজেয়াপ্ত করে চালক তথা মালিককে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃত সাহাজান সরকার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি থানা এলাকার বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট মাদক আইনে মমালা করা হয়েছে।

Advertisement

এর আগেও ডালখোলায় পুলিসের অভিযানে একাধিকবার গাড়ি সহ কাফ সিরাপ, গাঁজা, ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। কিন্তু সরকারি বোর্ড ও নীল বাতি লাগানো গাড়িতে এমন ঘটনা প্রথম। ওই গাড়িটি আদতেই কোনও সরকারি অফিস কিংবা অফিসারের, নাকি বোর্ড ও বাতি ভুয়ো? তা নিয়ে তদন্ত করছে পুলিস। ইসলামপুরের অতিরিক্ত পুলিস সুপার ডেন্ডুপ শেরপা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে গাড়িটি কোনও সরকারি অফিসে ভাড়া দেওয়া হয়েছিল। তবে তদন্ত না করে এখনই পরিষ্কার কিছু বলা সম্ভব নয়। গাড়ির বিষয়ে তদন্ত করা হচ্ছে।
মাদক কারবারিদের সূত্রে জানা গিয়েছে, ডালখোলা থেকে কাফ সিরাপ দক্ষিণ দিনাজপুর নিয়ে যাওয়ার জন্যই সাহাজান বাইপাস রোডের ধারে এসেছিল। কারবারিদের নিয়ম অনুসারে মাদক চক্রের দুই পান্ডা এসে গাড়ি নিয়ে চলে যায় এবং গাড়িতে কাফ সিরাপ লোড করে ৩০ মিনিটের মধ্যেই ফের বাইপাস রোডের ধারে সাহাজানের হাতে গাড়ির চাবি তুলে দেয়। কারবারিরা এমন করে যাতে তাদের গোপন ডেরা অন্য কেউ দেখতে না পায়। কিন্তু পুলিস আগেই সূত্র মারফত বিষয়টি জানতে পেরেছিল। তারা সঠিক সময়ে উপস্থিত হয়ে গাড়ি সহ পাচারকারীকে ধরে ফেলে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ