সংবাদদাতা, কাকদ্বীপ: নামখানায় নয়ানজুলি ভরাট করে অবৈধ নির্মাণ। তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ১৭ এপ্রিল এই নির্দেশ দিয়েছে আদালত। তিন সপ্তাহের মধ্যে পদক্ষেপ নিতে হবে বলে জানিয়ে দিয়েছে।

জানা গিয়েছে, নামখানা থেকে বকখালি, ১১৭ নম্বর জাতীয় সড়কের দু’পাশে নয়ানজুলি ভরাট করে একাধিক অবৈধ নির্মাণ হয়েছে। এই অভিযোগ সামনে এনে স্নেহাশিস গিরি নামে নামখানার এক বাসিন্দা ২৬ মার্চ হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। স্নেহাশিস বাবু বলেন, ‘নয়ানজুলিগুলি এই এলাকার নিকাশির অন্যতম প্রধান পথ। চাষাবাদও এর উপর অনেকটা নির্ভরশীল। বর্তমান সেই নয়ানজুলি ভরাট করে বিভিন্ন ধরনের দোকান তৈরি হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই শেষপর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছিলাম। কোর্ট দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছে। তা জাতীয় সড়কের দপ্তরে জমা করা হয়েছে।’ হাইকোর্টের আইনজীবী পার্থসারথি মণ্ডল বলেন, ‘বেশ কয়েকজনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের হয়েছিল। এছাড়াও এলাকার বর্তমান পরিস্থিতির ছবি জমা দেওয়া হয়। সব দিক বিবেচনা করে আদালত ব্লক প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে।’ নিজস্ব চিত্র