Bartaman Logo
১২ জুলাই, ২০২৬

পকেটমার ধরতে গিয়ে দু’পা খোয়া গেল কনস্টেবলের

পকেটমারকে ধরেছিল জিআরপি। হঠাৎই হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পিছু ধাওয়া করেন জিআরপির কনস্টেবল আকাশ সিং।

পকেটমার ধরতে গিয়ে দু’পা খোয়া গেল কনস্টেবলের
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: পকেটমারকে ধরেছিল জিআরপি। হঠাৎই হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পিছু ধাওয়া করেন জিআরপির কনস্টেবল আকাশ সিং। কিন্তু আচমকাই লাইনে পড়ে যান তিনি। উলটো দিক থেকে আসা ট্রেনে কাটা যায় তাঁর দুই পা। মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের গোন্ডা রেল স্টেশনে এই ঘটনা ঘটেছে। তবে পা কাটা পড়লেও অভিযুক্তকে হাতছাড়া করেননি আকাশ। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে গোন্ডা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে লখনউ ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। আকাশের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। জিআরপি সূত্রে জানা গিয়েছে, ১ নম্বর প্ল্যাটফর্মে দুই যুবকের মধ্যে বচসা চলছে বলে মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ খবর আসে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, এক যাত্রীর পকেট থেকে টাকা হাতানোর অভিযোগ উঠেছে সুনীল কুমার নামে যুবকের বিরুদ্ধে। দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য জিআরপির দপ্তরের বাইরে নিয়ে আসেন কনস্টেবল আকাশ। জেরার পর এক যুবককে ছেড়ে দেওয়া হয়। কিন্তু, সুনীলকে আটক করেন আকাশ। সেইসময় ১ নম্বর প্ল্যাটফর্মে ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেস ঢুকছিল। হঠাৎই সুনীল পালানোর চেষ্টা করে। তাঁর পিছু নেন আকাশ। চলন্ত ট্রেনে উঠে পড়ে অভিযুক্ত। তাকে পিছন থেকে টেনে ধরেন কনস্টেবল। সুনীলকে ট্রেন থেকে নামাতে সমর্থ হলেও ধাক্কাধাক্কিতে প্ল্যাটফর্ম ও লাইনের মধ্যে পড়ে যান পুলিশকর্মী। তাতেই দু’পা কাটা পড়ে। তাঁর চিৎকার শুনে অন্যান্য পুলিশকর্মী ও স্থানীয়রা ছুটে আসেন, আকাশকে উদ্ধার করেন। জখম হয় অভিযুক্তও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ