Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নিজের সঙ্গে প্রতিযোগিতা

স্টার হবেন, নাকি অভিনেতা? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আপনার সিদ্ধান্তের উপর। এমনটাই মনে করেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা

নিজের সঙ্গে প্রতিযোগিতা
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

স্টার হবেন, নাকি অভিনেতা? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আপনার সিদ্ধান্তের উপর। এমনটাই মনে করেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। একজন শিল্পী কোন ধরনের ছবি বেছে নিচ্ছেন, তার উপরই তাঁর স্টার অথবা অভিনেতা হওয়ার ভাগ্য নির্ভর করে বলে মনে করেন নায়িকা। নিজেকে কোন দলে রাখবেন? না! তা স্পষ্ট করেননি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ কিছু কাজের পর রশ্মিকা ফোকাস করেছেন বলিউডে। আজ, রবিবার মুক্তি পেল সলমন খানের ‘সিকান্দর’। সেখানে ভাইজানের সঙ্গে রশ্মিকার কেমিস্ট্রি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। তিনি বিশ্বাস করেন, দক্ষিণ ছেড়ে বলিউডে কাজ করার সিদ্ধান্ত সঠিক সময়েই নিতে পেরেছেন। সদ্য এক সাক্ষাৎকারে রশ্মিকা বলেন, ‘কন্নড়, তেলুগু, তামিল ছবি করার পর আমি হিন্দি ছবি করেছি। আশা করি ভবিষ্যতে মালায়লম ছবিতেও কাজের সুযোগ আসবে। প্রতিদিন নিজের খামতিগুলো বুঝে আরও বেশি পরিশ্রম করার চেষ্টা করি। আসলে প্রতিযোগিতাটা আমার নিজের সঙ্গেই।’ ভালো কাজের জন্য দর্শক তাঁকে মনে রাখুন, সেটাই রশ্মিকার আশা। সেই জার্নিতে অন্যান্য অভিনেত্রীর সঙ্গে নিজের পারফরম্যান্সের কোনও তুলনা করতে চান না। প্রতিটি চরিত্রই ভিন্ন অভিনেতার হাতে গেলে তা বদলে যায় বলে বিশ্বাস করেন তিনি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ