Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কমিশনের পোস্টার সাঁটাতে হবে সর্বত্র

ভোটের আগে কমিশনের ৮ দফা নির্দেশিকা এবার পোস্টার আকারে গোটা রাজ্যে ছড়িয়ে দিতে হবে। রাজ্যের সব জেলার ডিএম, এসপি এবং সিপিদের এই পোস্টার মারার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

কমিশনের পোস্টার সাঁটাতে হবে সর্বত্র
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের আগে কমিশনের ৮ দফা নির্দেশিকা এবার পোস্টার আকারে গোটা রাজ্যে ছড়িয়ে দিতে হবে। রাজ্যের সব জেলার ডিএম, এসপি এবং সিপিদের এই পোস্টার মারার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশিকা কার্যকর করার পর কমিশনকে যথারীতি রিপোর্ট দিতে বলা হয়েছে। কী বলা হয়েছে কমিশনের ওই ৮ দফা নির্দেশিকায়? প্রথমত, অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে। দ্বিতীয়ত, ভোটে হিংসা বরদাস্ত করা হবে না। তৃতীয়ত, ছাপ্পা ভোট দেওয়া যাবে না। চতুর্থত,  বুথ জ্যাম করা যাবে না। পঞ্চমত, ভোটারদের ভয় দেখানো যাবে না। ষষ্ঠত,  কোনোরকম প্ররোচনা দেওয়া যাবে না। সপ্তমত,  সোর্স জ্যাম করা যাবে না। অর্থাৎ, এবার ভোটে বুথ এবং বুথের বাইরে থাকা সিসি ক্যামেরা, জিপিএস ব্যবস্থা বিঘ্নিত করা যাবে না। অষ্টমত, সরকারি এবং আধা সরকারি কর্মচারীরা রাজনৈতিক দলের হয়ে সরাসরি কাজ করলে, এফআইআরের পাশাপাশি কড়া শাস্তির মুখে পড়তে হবে এবার। ১ এপ্রিলের মধ্যে কলকাতা সহ গোটা রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রে এই পোস্টার মারতে হবে জেলা প্রশাসনকে। এই নির্দেশিকা রাজ্যের মুখ্যসচিব, ডিজিকে পাঠানো হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ