Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কয়লা খনির কাজ পর্যালোচনা

সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের কয়লা খনিগুলির কাজকর্ম দু’দিন ধরে পর্যালোচনা করলেন কোল ইন্ডিয়া লিমিটেডের (সিআইএল) চেয়ারম্যান পি এম প্রসাদ।

কয়লা খনির কাজ পর্যালোচনা
  • ২৫ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের কয়লা খনিগুলির কাজকর্ম দু’দিন ধরে পর্যালোচনা করলেন কোল ইন্ডিয়া লিমিটেডের (সিআইএল) চেয়ারম্যান পি এম প্রসাদ। প্রথম দিন চেয়ারম্যান গিয়েছিলেন কোরবা কয়লা খনি অঞ্চলের দু’টি বড় খনি দিপকা ও কুসুমুণ্ডাতে। পরের দিন তিনি বৈকুণ্ঠপুর, চুরচা, যমুনা কোটমা, আমাডান্ড, সরাইপালি এলাকার কয়লাখনি পরিদর্শনে যান। উৎপাদন বৃদ্ধির সঙ্গে আগামী দিনে সংস্থার লক্ষ্যমাত্রা পূরণের পরিকাঠামো কতটা তৈরি আছে তা খতিয়ে দেখাই চেয়ারম্যানের এই সফরের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে। কোল ইন্ডিয়ার অধীনস্থ সংস্থাগুলির মধ্যে উৎপাদনের নিরিখে দ্বিতীয় স্থানে আছে সাউথ ‌‌ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড। গত আর্থিক বছরে তারা ১৮৭ মিলিয়ন টন কয়লা উৎপাদন করেছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ