Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কয়লা: সিবিআই অফিসারদের বিরুদ্ধে এফআইআর খারিজ

কয়লা কাণ্ডে সিবিআই অফিসারদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ২০২২ সালে ডায়মন্ডহারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানায় সিবিআই আধিকারিক উমেশ কুমার-সহ বাকিদের বিরুদ্ধে বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।

কয়লা: সিবিআই অফিসারদের বিরুদ্ধে এফআইআর খারিজ
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়লা কাণ্ডে সিবিআই অফিসারদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ২০২২ সালে ডায়মন্ডহারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানায় সিবিআই আধিকারিক উমেশ কুমার-সহ বাকিদের বিরুদ্ধে বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সোমবার সেই এফআইআর খারিজের নির্দেশ দিয়েছেন বিচারপতি উদয় কুমার। 

Advertisement

কয়লা পাচার মামলায় ২০২২ সালের মে মাসে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা হাইবার আখান নামে এক তৃণমূল কর্মীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপর ওই বছরেরই ২৭ মে এফআইআর করেন ওই ব্যক্তি। ১৩টি ধারায় মামলা রুজু হয়। তদন্তভার হাতে নেয় সিআইডি। খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল আদালত। সোমবার সেই মামলার রায় দিলেন বিচারপতি উদয় কুমার। 
উমেশ কুমার কয়লা পাচার মামলার প্রধান তদন্তকারী অফিসার হিসাবে কাজ করেছেন এবং মামলাটির নথিপত্র, লালার সিন্ডিকেট ও অন্যান্য অভিযুক্তদের বিষয়ে সিবিআই তদন্তে নেতৃত্ব দিয়েছেন। তিনি এবং তাঁর দল কয়লা পাচার কাণ্ডে ইসিএল কর্তা এবং অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের পর জেরা করেন। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এই মামলার চার্জগঠন এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে তথ্য জানানোর দায়িত্ব এই সিবিআই অফিসারের উপরই ছিল। 

সম্পর্কিত সংবাদ