Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১ এপ্রিল থেকেই দ্বাদশের ক্লাস

‘বর্তমান’-এ প্রকাশিত খবরে সিলমোহর দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ১ এপ্রিল থেকেই চালু করতে হবে দ্বাদশ শ্রেণির ক্লাস।

১ এপ্রিল থেকেই দ্বাদশের ক্লাস
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বর্তমান’-এ প্রকাশিত খবরে সিলমোহর দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ১ এপ্রিল থেকেই চালু করতে হবে দ্বাদশ শ্রেণির ক্লাস। সময়ে সিলেবাস শেষ করার জন্যই এই সিদ্ধান্ত। তবে, ৪ এপ্রিলের মধ্যেই সেরে ফেলতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। একাদশের ফল প্রকাশ পরে করলেও চলবে। তবে, আগেই শর্তাধীন ক্লাস চালু করে দিতে হবে। ফল প্রকাশের পরে যদি দেখা যায় কোনও পরীক্ষার্থী একাদশে ফেল করেছে, তাহলে তাকে ফের সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। শিক্ষকদের বক্তব্য, স্কুলগুলিতে দ্বাদশ শ্রেণির বই এখনও এসে পৌঁছয়নি। ক্লাস শুরুর আগেই তা সরবরাহের ব্যবস্থা করুক সংসদ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ