Bartaman Logo
৯ জুন, ২০২৬

মিরাটে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে গলা কেটে খুন

স্কুলে গিয়ে বাড়ি ফেরা হল না দ্বাদশ শ্রেণির ছাত্রীর। পরদিন একটি ক্যানাল থেকে উদ্ধার হয়েছে তার মুণ্ডহীন দেহ। উত্তরপ্রদেশের মিরাটে এই ঘটনায় বড়সড় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে পুলিস। তাকে খুনে জড়িতদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

মিরাটে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে গলা কেটে খুন
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মিরাট: স্কুলে গিয়ে বাড়ি ফেরা হল না দ্বাদশ শ্রেণির ছাত্রীর। পরদিন একটি ক্যানাল থেকে উদ্ধার হয়েছে তার মুণ্ডহীন দেহ। উত্তরপ্রদেশের মিরাটে এই ঘটনায় বড়সড় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে পুলিস। তাকে খুনে জড়িতদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। 

Advertisement

মিরাট পুলিস জানিয়েছে, বুধবার স্কুলে গিয়েছিল ১৭ বছরের ওই ছাত্রী। কিন্তু স্কুল ছুটির পরও সে বাড়ি না ফেরায় খোঁজখবর নিতে শুরু করে তার পরিবার। কোথাও খোঁজ না পেয়ে তাঁরা পুলিসের দ্বারস্থ হন। পরদিন সকালে শহরের প্রতাপপুরে একটি ক্যানাল থেকে তার গলা কাটা দেহ উদ্ধার করে পুলিস। স্থানীয় কৃষক তার দেহ দেখতে পেয়ে পুলিসকে খবর দেন। পরে ছাত্রীর মা ও দাদা তাকে শনাক্ত করেন। মিরাটের পুলিস সুপার বিপিন টাডা বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। পাশাপাশি ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। ঘটনার পিছনে ছাত্রীর আত্মীয়রা জড়িত কি না, খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ছাত্রীর দুই মামা ও এক মামাতো ভাইকে আটক করা হয়েছে। পাশাপাশি প্রণয় ঘটিত বিষয়টিও খতিয়ে দেখছে পুলিস। নিহত ছাত্রী বাবা সিআরপিএফ জওয়ান। বর্তমানে কর্মসূত্রে তিনি ছত্তিশগড়ে রয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ