Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সুপার কাপ থেকে নাম প্রত্যাহার চার্চিল ব্রাদার্সের

পয়েন্টের নিরিখে তারা সবার আগে। অথচ আই লিগ শেষেও চ্যাম্পিয়নের তকমা জোটেনি চার্চিল ব্রাদার্সের। নামধারীর বিরুদ্ধে ইন্টার কাশীর ম্যাচের ভাগ্য নিয়ে জল গড়িয়েছে আদালতে।

সুপার কাপ থেকে নাম প্রত্যাহার চার্চিল ব্রাদার্সের
  • ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পয়েন্টের নিরিখে তারা সবার আগে। অথচ আই লিগ শেষেও চ্যাম্পিয়নের তকমা জোটেনি চার্চিল ব্রাদার্সের। নামধারীর বিরুদ্ধে ইন্টার কাশীর ম্যাচের ভাগ্য নিয়ে জল গড়িয়েছে আদালতে। এমনকী, ফেডারেশনের আপিল কমিটিও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি। সেই ম্যাচের পয়েন্টের উপর লিগের ভাগ্য নির্ভরশীল। আর এমন পরিস্থিতিতে সুপার কাপ থেকে নাম তুলে নিল চার্চিল ব্রাদার্স। রবিবার ফেডারেশনকে পাঠানো এক চিঠিতে গোয়ার ক্লাবটি জানিয়েছে, টুর্নামেন্টে আই লিগের তিনটি দলকে যেভাবে বেছে নেওয়া হয়েছে, তা স্বচ্ছ নয়। এমনকী, ফেডারেশন যেভাবে আই লিগ পরিচালনা করছে ও বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করে তারা। এই প্রসঙ্গে চার্চিলের কর্ণধার আলেমাও জানান, ‘আমরা আই লিগ চ্যাম্পিয়ন। অথচ এখনও ফেডারেশন ট্রফি দেয়নি। শুধুই আপিল কমিটির বৈঠকের দোহাই দিচ্ছে।’ 

Advertisement

চার্চিল নাম তুলে নেওয়ায় তাদের পরিবর্তে নতুন কোনও দল নেওয়া হবে, নাকি ওয়াকওভার পাবে মোহন বাগান? এই প্রসঙ্গে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সচিব সত্যনারায়ণ জানান, ‘শুনেছি, একটি চিঠি এসেছে। বাকিটা আলোচনার পরই জানাতে পারব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ