Bartaman Logo
১০ জুন, ২০২৬

অসমে ‘দেখামাত্রই গুলি করার’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

গত কয়েকদিন ধরেই গোষ্ঠী সংঘর্ষে অশান্ত অসমের ধুবড়ি জেলা। শুক্রবার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

অসমে ‘দেখামাত্রই গুলি করার’ নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: গত কয়েকদিন ধরেই গোষ্ঠী সংঘর্ষে অশান্ত অসমের ধুবড়ি জেলা। শুক্রবার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। ধুবড়ি পরিদর্শনের পর জেলার উচ্চ পর্যায়ের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন তিনি। মন্দির, নামঘর এবং পবিত্র স্থানগুলিকে যারা অপবিত্র করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে পুলিস আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেন হিমন্তবিশ্ব শর্মা। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টিকারীদের ‘দেখামাত্র গুলি করার’ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শুক্রবার অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ধুবড়ি পরিদর্শন করেছি। আইন প্রয়োগকারী আধিকারিকদের নির্দেশ দিয়েছি, আমাদের মন্দির, নামঘর এবং পবিত্র স্থানগুলিকে যারা অপবিত্র করতে চায়, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করুন।’

Advertisement

প্রসঙ্গত, ধুবড়িতে গোষ্ঠী সংঘর্ষের জেরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছিল বিএনএসের ১৬৩ ধারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীও। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।

Advertisement
সম্পর্কিত সংবাদ