Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ সফরে মুখ্যমন্ত্রী, নিশ্ছিদ্র নিরাপত্তা বনগাঁজুড়ে, যানজট নিয়ন্ত্রণে তৎপর পুলিশ

আজ মঙ্গলবার বনগাঁয় সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ সফরে মুখ্যমন্ত্রী, নিশ্ছিদ্র নিরাপত্তা বনগাঁজুড়ে, যানজট নিয়ন্ত্রণে তৎপর পুলিশ
  • ২৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: আজ মঙ্গলবার বনগাঁয় সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর সভা শেষে ঠাকুরনগরে পদযাত্রা করবেন তিনি। জানা গিয়েছে, আজ বেলা ১টা নাগাদ হেলিকপ্টারে করে বনগাঁর প্রতাপগড় মাঠে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ৩০০ মিটার দূরে বনগাঁ-চাকদহ সড়কে দলের সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে আসবেন তিনি। সেখানেই মঞ্চ গড়া হয়েছে। বক্তব্য রাখার পর তিনি সড়কপথে যাবেন চাঁদপাড়া। সেখানে পাটপট্টি থেকে ঢাকুরিয়া বয়েজ স্কুল পর্যন্ত তিন কিলোমিটার পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফর ঘিরে শহরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। প্রতিটি পয়েন্টে বাড়তি পুলিশ মোতায়েন করা হবে। এদিকে, মুখ্যমন্ত্রীর সভা থাকায় শহরে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। তাই যানজট মোকাবিলায় আগে থেকেই তৎপরতা শুরু করেছে পুলিশ। একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এসআইআরের বিরোধিতা করে পথে নেমেছেন। এসআইআর হলে মতুয়ারা যে সবচেয়ে সমস্যায় পড়বেন, সে কথা বারবার বলেছেন মমতা। এদিন মতুয়াগড়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে সকলে।

Advertisement

মুখ্যমন্ত্রীর সভা ঘিরে একাধিক প্রস্তুতি বৈঠক করেছেন দলের নেতা-মন্ত্রীরা। সোমবারও দফায় দফায় প্রস্তুতি বৈঠক করেন তাঁরা। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, মানুষ এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য উদগ্রীব। সোমবার সকালে মহড়া দিতে প্রতাপগড় ময়দানে আসে হেলিকপ্টার। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা সেই সময় নিরাপত্তা খতিয়ে দেখেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ