Bartaman Logo
১২ জুলাই, ২০২৬

মণিপুরে ক্ষোভের মুখে আশ্বাস মুখ্যমন্ত্রীর

রকেট হামলায় দুই শিশুর মৃত্যুর ঘটনা ফের উত্তপ্ত হয়ে উঠেছে জাতিহিংসা বিধ্বস্ত মণিপুর। ৭ এপ্রিলের ওই ঘটনার পর রাজ্যের পাঁচ জেলায় লাগাতার বিক্ষোভ চলছে।

মণিপুরে ক্ষোভের মুখে আশ্বাস মুখ্যমন্ত্রীর
  • ১০ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

ইম্ফল: রকেট হামলায় দুই শিশুর মৃত্যুর ঘটনা ফের উত্তপ্ত হয়ে উঠেছে জাতিহিংসা বিধ্বস্ত মণিপুর। ৭ এপ্রিলের ওই ঘটনার পর রাজ্যের পাঁচ জেলায় লাগাতার বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি।  রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর নিয়মিত কথা হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  

Advertisement

সদ্যই মুখ্যমন্ত্রী অল মণিপুর ইউনাইটেড অর্গানাইজেশন (আমুকো) এবং অন্যান্য সংগঠনের সঙ্গে বিশেষ বৈঠক করেন। ওই বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কে গোবিন্দদাস সিং সহ  বেশ কয়েকজন বিধায়কও হাজির ছিলেন। সেখানেই রাজ্যবাসীর নিরাপত্তা নিয়ে বিভিন্ন পক্ষের কথা শোনেন মুখ্যমন্ত্রী। তারপরই বিষ্ণুপুরের ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে দাবি করে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। খেমচাঁদ সিং স্বীকার করেন, রাজ্যে যে শান্তি প্রক্রিয়া চলছে, তাতে বিষ্ণুপুরের ঘটনা বড়োসড়ো প্রভাব ফেলেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ