Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সামশেরগঞ্জে বাবা, ছেলে খুনে চলতি সপ্তাহেই চার্জশিট

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসের খুনের ঘটনায় চলতি সপ্তাহে চার্জশিট জমা দিতে চলেছে সিট।

সামশেরগঞ্জে বাবা, ছেলে খুনে চলতি সপ্তাহেই চার্জশিট
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসের খুনের ঘটনায় চলতি সপ্তাহে চার্জশিট জমা দিতে চলেছে সিট। ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে বলে রাজ্য পুলিস সূত্রে খবর। চলতি বছরের এপ্রিল মাসে তাঁদের বাড়িতে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। কী কারণে বাবা–ছেলে খুন হলেন? ব্যাখ্যায় চার্জশিটে বলা হচ্ছে. তাঁরা দুজন ওই এলাকা নিয়ন্ত্রণ করতেন। তাঁদের যথেষ্ট প্রভাব ছিল এলাকায়। এলাকা দখলের জন্য পরিকল্পনা করে খুন করা হয় তাঁদের। অভিযুক্তরা দলবেঁধে তাঁদের বাড়িতে চড়াও হয়। দু’বার বাবা-ছেলে বাধা দেওয়ায় ফিরে যায়। তৃতীয়বার তারা সশস্ত্র হয়ে এসে নৃশংসভাবে খুন করে হরগোবিন্দ ও চন্দনকে। এরপর পালিয়ে যায়। ১৩ জনকেই ধরা হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ