নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। তাই খাদ্যবস্তুর দাম নিয়ন্ত্রণে রাখতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্র। শুরুটা হল পেঁয়াজ দিয়ে। দাম নিয়ন্ত্রণে রাখতে ২৪ টাকা কিলো দরে পেঁয়াজ বিক্রি শুরু করল মোদি সরকার। বৃহস্পতিবার কৃষি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশি। আপাতত দিল্লি, আমেদাবাদ এবং মুম্বইয়ে এই সস্তার পেঁয়াজ বিক্রি হবে। পরবর্তী ধাপে কলকাতা সহ অন্যান্য জায়গায় এই প্রকল্প শুরু হবে। নাফেড এবং এনসিসিএফের মোবাইলে ভ্যানের পাশাপাশি কেন্দ্রীয় ভাণ্ডারে এই ২৪ টাকার পেঁয়াজ পাওয়া যাবে।



