Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বন্দুকের ম্যাগজিন উধাও

মানিকতলায় রুটমার্চের সময় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বন্দুকের ম্যাগজিন খোয়া যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার ওই জওয়ানের লিখিত অভিযোগের ভিত্তিতে মানিকতলা থানার পুলিশ গোটা এলাকায় তল্লাশি শুরু করেছে। কীভাবে ওই জওয়ানের বন্দুকের ম্যাগজিন খোয়া গেল, তা নিয়েও যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বন্দুকের ম্যাগজিন উধাও
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: মানিকতলায় রুটমার্চের সময় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বন্দুকের ম্যাগজিন খোয়া যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার ওই জওয়ানের লিখিত অভিযোগের ভিত্তিতে মানিকতলা থানার পুলিশ গোটা এলাকায় তল্লাশি শুরু করেছে। কীভাবে ওই জওয়ানের বন্দুকের ম্যাগজিন খোয়া গেল, তা নিয়েও যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মানিকতলা এলাকায় দেবের রোড-শো ছিল। তার আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মানিকতলা এলাকায় রুটমার্চ করছিলেন। ওই সময় এক জওয়ান লক্ষ্য করেন, তাঁর বন্দুকের ম্যাগজিন খোয়া গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকায় খোঁজ করেও ব্যর্থ হন। এরপর ওই জওয়ান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে, সমাজমাধ্যমে ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করার জন্য কলকাতা পুলিশের এক কর্মীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, এবারের নির্বাচনে সমাজমাধ্যমের উপর কড়া নজর রাখা হয়েছে। রামকৃষ্ণ কয়াল নামে ওই পুলিশকর্মীর বক্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই ভিডিয়ো খতিয়ে দেখে এই পদক্ষেপ নিয়েছে কমিশন।

Advertisement
সম্পর্কিত সংবাদ