Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

পিসিএম হোমিপ্যাথিক হসপিটালের শতবর্ষ

এশিয়া মহাদেশ তথা ভারতের দ্বিতীয় হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসার প্রতিষ্ঠান পিসিএম হোমিপ্যাথিক হসপিটাল ও কলেজ। সম্প্রতি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের শততম জন্মদিন পালিত হল।

পিসিএম হোমিপ্যাথিক হসপিটালের শতবর্ষ
  • ২ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

এশিয়া মহাদেশ তথা ভারতের দ্বিতীয় হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসার প্রতিষ্ঠান পিসিএম হোমিপ্যাথিক হসপিটাল ও কলেজ। সম্প্রতি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের শততম জন্মদিন পালিত হল। প্রথম দু’দিন অনুষ্ঠান আয়োজিত হয় কলেজ প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন দুশো জনের মতো অভ্যাগত।

Advertisement

সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কাঁকুড়গাছির উৎসব হলে। সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন প্রায় ৫০০ প্রতিনিধি। 
সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক রা তাদের বক্তৃতায় হোমিওপ্যাথিক চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। কলেজের ছাত্রছাত্রীরা নাচ, গান, আবৃত্তি, ও নাটক পরিবেশন করে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিদের হাতে শতবর্ষের স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ